calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / অন্যান্য / চবির নিরাপত্তা প্রধান বরখাস্ত ঘুস নেওয়ার অভিযোগে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

চবির নিরাপত্তা প্রধান বরখাস্ত ঘুস নেওয়ার অভিযোগে

ঘুস নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়া সাময়িক বরখাস্ত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫ • সন্ধ্যা ০৭:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তবে অভিযুক্ত গোলাম বিকরিয়া বলছেন, ভিডিওটা এডিট করা হতে পারে। তিনি এ ধরনের কাজের সঙ্গে জড়িত নন।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে চবির অগ্রণী ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন। 

অভিযোগ উঠেছে, ‘জেরিন গ্রুপ’ নামে একটি নিরাপত্তা প্রহরী সরবরাহকারী প্রতিষ্ঠানের এমডি ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন গোলাম কিবরিয়া। 

এ ঘটনার পরপরই চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ গোলাম কিবরিয়া যুগান্তরকে বলেন, ভিডিওটা এডিট করা হতে পারে। ওই প্রতিষ্ঠানের পারফরম্যান্স খারাপ হওয়ায় তাদের থেকে প্রহরী নেওয়া কমিয়ে দেয় সংশ্লিষ্ট কমিটি। তবে প্রতিষ্ঠান মনে করেছে এই কাজ আমি করেছি। এরপর থেকে তারা আমার পেছনে লেগেছে। ভিডিওর ঘটনা সত্য নয়।