calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / ভবিষ্যৎ কি এআইয়ের হাতে সিনেমা শিল্পের ? সম্ভাবনা ও শঙ্কা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ কি এআইয়ের হাতে সিনেমা শিল্পের ? সম্ভাবনা ও শঙ্কা

সিনেমা মানেই ছিল বিশাল সেট, ব্যয়বহুল প্রোডাকশন আর দীর্ঘ সময়ের পরিকল্পনা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সেই ধারণায় এক নতুন বিপ্লব এনেছে। এখন ঘরে বসেই একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও কিছু এআই টুলের সাহায্যে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫ • দুপুর ১২:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৯৭ বার পঠিত

সম্প্রতি আলোচনায় এসেছে ওপেন এআইয়ের ‘সোরা’ টুল দিয়ে নির্মিত ‘দ্য ফ্রস্ট’, যেখানে তুষারঢাকা কাল্পনিক গ্রহে সম্পূর্ণ এআই-নির্মিত চরিত্র ও পরিবেশে গড়ে উঠেছে গল্প। এনবিএ ফাইনালে প্রচারিত মাত্র ২ হাজার ডলারে নির্মিত একটি এআই বিজ্ঞাপন ইতোমধ্যেই দেখেছে দুই কোটির বেশি দর্শক।

অন্যদিকে, পিকা ল্যাবস প্ল্যাটফর্মে তৈরি ‘ব্লিঙ্ক টেস্ট’ এআইয়ের আবেগ ও নান্দনিকতার প্রশ্ন সামনে এনেছে। ভারতে এআই শর্টস প্ল্যাটফর্মে প্রকাশিত ‘এথিকস অব এআই’ সিনেমাটি প্রযুক্তি ও নৈতিকতার দ্বন্দ্ব ঘিরে ভাবনার জন্ম দিয়েছে।

এআই প্রযুক্তির মূল আকর্ষণ হলো অল্প খরচ, কম সময় ও সর্বজনগ্রাহ্যতা। কোনো লোকেশন, ক্যামেরা বা অভিনেতা ছাড়াই স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করা যাচ্ছে। রানওয়ে এমএল, পিকা ল্যাবস, সিনথেসিয়া, ইলেভেন ল্যাবস ও অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মতো টুলগুলো ব্যবহার করে ভিডিও তৈরি, ভয়েসওভার, চরিত্র নকশা, এমনকি আলোর ব্যবস্থাপনাও করা সম্ভব।

এ প্রযুক্তি যেমন নতুন নির্মাতাদের জন্য দুয়ার খুলছে, তেমনি সিনেমা শিল্পে কর্মসংস্থান ও সৃজনশীলতার সংকোচনের শঙ্কাও তৈরি করছে। তবে যারা বাজেটের অভাবে নিজের গল্প বলতে পারেন না, তাদের জন্য এআই হতে পারে এক নতুন আশার নাম।