calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অন্যান্য / সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা আসছেন রাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা আসছেন রাতে

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও অবস্থা মূল্যায়নের জন্য সিঙ্গাপুর থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট এবং দুজন নার্স আসছেন। মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ • বিকাল ০৫:০১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৯ বার পঠিত

তিনি জানান, দুর্ঘটনায় এখনো ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।  

ডা. সায়েদুর রহমান বলেন, ঢাকার এনআইসিবিডি, নিগডু এবং বিএমইউসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাল্টিডিসিপ্লিনারি টিম কাজ করছে। ইতোমধ্যে সিঙ্গাপুরের যে হাসপাতালের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত রয়েছে, তাদের কাছে রোগীদের কেস পাঠানো হয়েছে। সেখান থেকে একজন কনসালট্যান্ট ও দুজন নার্স আজ রাতেই পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি মূল্যায়নে ১০ জনকে শঙ্কামুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া ৩০ জন মাঝারি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় মাইলস্টোনের দুজন শিক্ষক মারা গেছেন, যাদের মধ্যে একজনের পেশা শুরুতে নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি জানান, এখানে ৭০ থেকে ৮০ ধরনের ওষুধের প্রয়োজন হচ্ছে, যা ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে। ৭২ ঘণ্টার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকরা চিকিৎসা সরঞ্জামও সঙ্গে আনছেন। যদি অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হয়, সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।  

সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন। 

tag ট্যাগ: #রাতে