calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / জাতীয় / দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ হবে আজকের মধ্যেই : আলী রীয়াজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ হবে আজকের মধ্যেই : আলী রীয়াজ

ঢাকা: আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কারবিষয়ক দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করার কথা জানিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ • দুপুর ০১:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

আলোচনার শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে যে প্রাথমিক ঐকমত্য হয়েছে, তাতে ১৩টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রেখেও মতৈক্যে পৌঁছানো গেছে। বাকি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি আজকের আলোচনায় করা হবে বলে আশা করছি।

তিনি বলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে, প্রতিক্রিয়া ও সংশোধনী পাওয়া যাচ্ছে, তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে।

সেই খসড়ায় দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে সনদের একটি সম্মিলিত রূপ পাবে বলেও উল্লেখ করেন তিনি।

আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব পুনর্বিন্যাস, উচ্চকক্ষ গঠন ও তার নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান এবং মৌলিক অধিকার সম্প্রসারণসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আজই নিষ্পত্তি করা হবে সব অমীমাংসিত প্রস্তাব। এতে করে রাষ্ট্র সংস্কার সনদের দিক-নির্দেশনামূলক একটি কাঠামো তৈরির পথে এগিয়ে যাবে কমিশন।