calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইরান যোগ দিতে পারে চীন-পাকিস্তান সিল্ক রোডে : পেজেশকিয়ান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান যোগ দিতে পারে চীন-পাকিস্তান সিল্ক রোডে : পেজেশকিয়ান

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সাথে যোগ দিতে পারে ইরান। শনিবার (২ আগস্ট) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমনটাই জানিয়েছেন। এ সময় তিনি সীমান্ত বাণিজ্য, বাজার ও পরিবহন খাতে পাকিস্তানের সাথে সহযোগিতা আরো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

তিনি বলেন, ‘পাকিস্তানের মাধ্যমে আমরা চীন ও পাকিস্তানের মধ্যে সিল্ক রোডের সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং এই রাস্তাটি ইরানের মাধ্যমে ইউরোপের সাথে সংযোগ স্থাপন করতে পারে।’

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ‘বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো অবস্থানে রয়েছে। এবারের সফরে আমরা এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করব।’

ইরান ও পাকিস্তানের প্রতিষ্ঠার পর থেকে তাদের মধ্যে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরে পেজেশকিয়ান বলেন, এই অংশীদারিত্ব অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি।

tag ট্যাগ: #ইরান