calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ইস্তফা দিন পুরো গাজা দখল করতে না পারলে , সেনাপ্রধানকে নেতানিয়াহু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইস্তফা দিন পুরো গাজা দখল করতে না পারলে , সেনাপ্রধানকে নেতানিয়াহু

গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—গাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:১২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৬ বার পঠিত

সোমবার জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উল্লেখ করে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি বলেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি। সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি।

হালেভির পদত্যাগের প্রায় দুই মাস পর, চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইয়ায়েল জামির।

এদিকে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। প্রধান আলোচ্য বিষয়—গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি।

সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা— তা আমরা আগে থেকেই জানি।

tag ট্যাগ: #ইস্তফা দিন