calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / জাতীয় / হামাস নেতারা রাশিয়ার দাওয়াত পেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

হামাস নেতারা রাশিয়ার দাওয়াত পেলেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসক গোষ্ঠী হামাসের নেতাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ • সকাল ০৮:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। রমজান শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় রয়েছে। তার আগে এমন হুঁশিয়ারি দিল সংগঠনটি। বিশেষ করে যখন জানুয়ারিতে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর দায়িত্ব নেওয়ার পর সংঘাত বৃদ্ধি পেয়েছে। 

গত আড়াই মাসে ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে রয়েছেন নারী ও শিশু। অপরদিকে ফিলিস্তিনিদের পৃথক কিছু হামলায় ১১ জনের মতো ইসরাইলি নিহত হয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে অতি ডানপন্থি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। 

এ বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান বলেছেন, ঝুঁকি বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করে আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনজুড়ে ইসরাইলি দখলদারিত্বের উপর।

tag ট্যাগ: #1111