calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের হুঁশিয়ারি পুতিনকে ‘গুরুতর পরিণতির’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের হুঁশিয়ারি পুতিনকে ‘গুরুতর পরিণতির’

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ • দুপুর ১২:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৩ বার পঠিত

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটিই প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। আলাস্কার জনবহুল শহর অ্যাঙ্কোরেজে নির্ধারিত এ বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে বলে তিনি জানান।

ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালোই আছে এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। প্রথম বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি, কী করছি। যদি প্রথম বৈঠক ভালো হয়, তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে— যেটি আমি প্রায় সঙ্গে সঙ্গেই করতে চাই, যদি পুতিন ও জেলেনস্কি রাজি থাকেন।’

তিনি আরও জানান, শুক্রবারের বৈঠকে ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয়’ অর্জিত হতে পারে, তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য। 

তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন, ‘হয়তো দ্বিতীয় বৈঠক হবে না, যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই। সে ক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না। ‘

tag ট্যাগ: #ট্রাম্পের