calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / চীন-রাশিয়া-ইরান সামরিক মহড়া ওমান উপসাগরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীন-রাশিয়া-ইরান সামরিক মহড়া ওমান উপসাগরে

ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরান যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। রুশ ও চীনা প্রতিরক্ষামন্ত্রীরা বুধবার এ কথা ঘোষণা করেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ • সকাল ০৯:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে রোববার পর্যন্ত স্থায়ী এই মহড়ার লক্ষ্য হবে সংশ্লিষ্ট সামরিক বাহিনীগুলোর 'যৌথ পরিকল্পনা' পরিচালনা, দিবা ও নৈশকালীন গোলা নিক্ষেপ। এছাড়া জব্দ করা জাহাজ উদ্ধার এবং দু


ওমান উপসাগরের মহড়ায় চীন তার গাইডেড ক্ষেপণাস্ত্র ডেসট্রোয়ার ন্যানিং পাঠাবে। দেশ তিনটি ২০১৯ ও ২০২২ সালেও একই ধরনের মহড়া চালিয়েছিল।

চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের মধ্যে অপ্রত্যাশিত সম্পর্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এই মহড়ার খবর প্রকাশিত হলো।

ওয়াশিংটন যদিও জানিয়েছে যে তারা সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার উদ্যোগকে সমর্থন করে, কিন্তু তবুও তারা আলোচনায় চীনের ভূমিকা খাটো করার চেষ্টা করেছে।

চীন ক্রমবর্ধমান হারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল ক্রেতায় পরিণত হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে যুক্তরাষ্ট্র এখনো প্রাধান্য বিস্তার করে আছে।

বুধবার সিএনএনকে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র মহড়া প্রত্যক্ষ করবে, তবে এ নিয়ে সে উদ্বিগ্ন নয়।

সূত্র : মিডল ইস্ট আই


র্যোগে পড়া জাহাজকে সহায়তা নিয়েও মহড়া চালাতে তিন নৌবাহিনী।



tag ট্যাগ: #1111