calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / জয়ী হবে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে : ফজলুর রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জয়ী হবে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে : ফজলুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে নামলে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হবে। মূলত সে কারণেই জামায়াতে ইসলামীর ‘লক্ষ্যবস্তু’তে পরিণত হয়েছে দলটি। সম্প্রতি একটি টক শোতে বিষয়টি...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫ • দুপুর ০২:৪৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫০ বার পঠিত

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন হলেই আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে পাস করবে। বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়।’

আর সে কারণেই বিএনপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না জামায়াত, মনে করেন ফজলুর। তিনি বলেন, ‘সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে। এবং ধ্বংস করার জন্য প্রথমে এই ছেলেরাই আস্তে আস্তে স্লোগান দিল।’

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোটের জন্য উঠেপড়ে লেগেছে কিছু দল। পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ বোঝে না। পৃথিবীর ২-৩টা দেশ ছাড়া কোথাও পিআর পদ্ধতি নেই।’

তিনি আরও যোগ করেন, জামায়াত ‘চক্রান্ত করে’ দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদের পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রও’ আছে। তিনি বলেন, ‘তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্রের বহিপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থ-বিত্ত সবকিছু আছে। এখন মনে করছে আমরা তো এখন আনঅফিশিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারব না।’ 


tag ট্যাগ: #জয়ী হবে