calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প চারবার ফোন করেছেন , ধরেননি মোদি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প চারবার ফোন করেছেন , ধরেননি মোদি

গত কয়েক সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি একবারও ফোন ধরেননি বলে এক প্রতিবেদনে দাবি করেছে জার্মান সংবাদমাধ্যম ফ্রাঙ্কফ্রুটার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫ • বিকাল ০৫:২৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০১ বার পঠিত

এরপর রাশিয়ার থেকে তেল কেনায় আরও ২৫ শতাংশ শুল্ক যুক্ত করেন তিনি। যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

জার্মানির বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক থোরস্টেন বেনার এক্সে একটি পোস্টে লিখেছেন, “পত্রিকাটি দাবি করেছে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোদিকে চারবার ফোন করার চেষ্টা করেছেন। কিন্তু মোদি সেগুলো প্রত্যাখ্যান করেছেন।” তিনি পত্রিকার একটি ছবি পোস্টে যুক্ত করেছেন।

ফ্রাংকফুর্টার অ্যালজেমেইন জানিয়েছে, মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল, যাতে বোঝা যায়, তিনি অপমানিত বোধ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন। কিন্তু মোদি তার প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপস না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে ‘এর প্রতিরোধ’ করেছিলেন।

ট্রাম্প বারবার কথা বলতে চাইলেও মোদি সেটি প্রত্যাখ্যান করায় ‘ট্রাম্পের ওপর মোদির ক্ষোভের গভীরতা প্রকাশ পেয়েছে। এছাড়া সতর্কতাও ফুটে উঠেছে।’ যোগ করে পত্রিকাটি।

ট্রাম্প কিছুদিন আগে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা করেন। যা দেশটির নেতার তো লামের সঙ্গে একটি ফোনকলের পর তড়িঘড়ি করে আয়োজন করা হয়। 

পরবর্তীতে ট্রাম্প সামাজিকমাধ্যমে পোস্ট দেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে। কিন্তু বাস্তবে কোনো চুক্তি হয়নি।

ভিয়েতনামের নেতার মতো ট্রাম্পের এই ফাঁদে পড়তে চান না মোদি— এটির সতর্কতার অংশ হিসেবে তিনি ফোন ধরেননি বলেও ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

tag ট্যাগ: #ট্রাম্প