calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / বিএনপিতে পদ স্থগিত যে পরামর্শ দিলেন মেজর আখতার ফজলুর রহমানকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপিতে পদ স্থগিত যে পরামর্শ দিলেন মেজর আখতার ফজলুর রহমানকে

বিএনপি চেয়ারপারসনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন দলটি থেকে বহিষ্কার হওয়া নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:১৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬২ বার পঠিত

তিনি বলেন, ফজলুর রহমান যদি এলাকার বাহিরে আসতে চান, তবে সেটি তার জন্য একটি ভালো সিদ্ধান্ত হবে। ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না, হয় না। কাজেই ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, আমি মনে করি তার সিদ্ধান্ত সময়োপযোগী ছিল। এবং সেই ঝুঁকিতে তিনি জয়ী হয়েছেন। আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি। আমি আশা করি সামনের দিকে এগিয়ে যাবেন।

এই রাজনীতিবিদ বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি যে ঝুঁকিটা নিয়েছেন, সে ঝুঁকিটা আমরা সহজে নিতে পারি না।

বিএনপি থেকে বহিষ্কার হওয়া রঞ্জন আরও বলেন, আমার তো এখন কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নাই। আমি তো এখন মুক্ত মানুষ। ফজলুর রহমান এগিয়ে এলে আমি তাকে সাধুবাদ জানাব।

প্রসঙ্গত, ফজলুর রহমান ও আখতারুজ্জামান রঞ্জন দুজনই কিশোরগঞ্জের বাসিন্দা। দুজনই সংসদে প্রতিনিধিত্ব করেছেন।