calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / নেপালের জেনজি এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেপালের জেনজি এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে

উত্তাল সময় পেরিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ • সন্ধ্যা ০৬:২১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৫ বার পঠিত

দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমসের মতে, গতকালের তুলনায় আজকের কাঠমান্ডুর চিত্র একেবারেই ভিন্ন।


প্রতিবেদনে বলা হয়েছে, শহরের প্রধান প্রধান মোড়ে সেনা মোতায়েন রয়েছে। কারফিউ জারির কারণে সড়কে যানবাহনের সংখ্যা খুবই কম। তবে জরুরি কাজে বের হওয়া নাগরিকদের সেনারা পরিচয়পত্র পরীক্ষা করে চলাচলের অনুমতি দিচ্ছে। সাধারণ মানুষ অধিকাংশই ঘরে অবস্থান করছেন।


অন্যদিকে, জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন এখন অনেকটাই স্তিমিত হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের এখন রাজধানীর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যাচ্ছে। 

নতুন বানেশ্বরস্থ সংসদ ভবনের সামনেই চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। সেনারা এ কাজে যুক্ত তরুণদের কোনো ধরনের বাধা দেয়নি।