calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / জামায়াতের পিআরে বড় লাভ হয়েছে , সব টিভি চ্যানেলে টকশো করতে পারছে: ডা. জাহেদ উর রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জামায়াতের পিআরে বড় লাভ হয়েছে , সব টিভি চ্যানেলে টকশো করতে পারছে: ডা. জাহেদ উর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু দিন ধরেই আলোচনায় পিআর পদ্ধতি। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেনো এই দাবিতে অনড়। এবার এই বিষয়টি নিয়েই একটি টেলিভিশন টকশোতে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

এই রাজনৈতিক বিশ্লেষক এর মতে, পিআর হলে মনোনয়ন বাণিজ্য ১০০% হবে। আর ভোটকেন্দ্র দখলও অহরহ হবে। এর কারণ, হিসেবে তিনি তুলে ধরেণ, তখন দল আর মার্কাকে জেতানোর জন্য সকলে উঠে পড়ে লাগবে।

 

জামায়াতের দাবি দেশের ৭১ শতাংশ জনগণ পিআর চায়। এ বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, "৭১% লোক যখন পিআর চায়, তাহলে এটাকেই নির্বাচনের এজেন্ডা করে ফেলেন।" এর পাশাপাশি তিনি জামায়তের কথার উপর ভিত্তি করেই তাদের বলেন, "মানুষ সংস্কার চায়, জুলাই সনদের বাস্তবায়ন চায়, এবং বিএনপি এগুলো কিছুই চায় না। তো বিএনপির বিরুদ্ধে ইলেকশনে জিতে এসে শান্তিমত সব কাজ করেন। বিএনপি তো মনে হয় ১৫-২০ টা সিটও পাবে না (জামায়াতের কথানুযায়ী)।" এরপর তিনি জামায়াতকে নির্বাচেনে অংশ নিয়ে তাদের কথানুযায়ী ৩ ভাগের দুই ভাগ আসন নিয়ে সরকারে আসতে বলেন।

 

অতপর টকশোতে উপস্থিত জামায়াত নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "তো নির্বাচনে আসতে এতো ভয় পাচ্ছেন কেন? ইলেকশনে আসেন, জিতেন, সব করেন।"

tag ট্যাগ: #জামায়াতের