calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / চাঁদাবাজি-মাদকের অভিযোগ, জনমনে আতঙ্ক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চাঁদাবাজি-মাদকের অভিযোগ, জনমনে আতঙ্ক

ঢাকা: রাজধানীর রূপনগর এবং পার্শ্ববর্তী শিয়ালবাড়ি আবাসিক এলাকায় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, নির্যাতন এবং মাদক ব্যবসার ভয়াবহ অভিযোগ উঠেছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • রাত ১২:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৫৩১ বার পঠিত

 স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মোঃ আরাফাত হোসেন বাবু ওরফে 'কসাই বাবু' এবং তার ছোট ভাই মোঃ মির হোসেন মেরু এই সকল কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বড় ভাই মোঃ আরাফাত হোসেন বাবু, পিতা- আব্দুল মজিদ, গরুর মাংস ব্যবসার আড়ালে রূপনগর শিল্প এলাকা এবং পার্শ্ববর্তী শিয়ালবাড়ি আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাপক চাঁদাবাজি চালিয়ে আসছেন। চাঁদা দিতে অস্বীকার করলে ভুক্তভোগীদের রূপালী হাউজিং-এর তিন নম্বর রোডে অবস্থিত বিসিআইসি কলোনির ভেতরে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করা হতো বলে জানা যায়। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে তিনি পুনরায় এলাকায় চাঁদাবাজি শুরু করেছেন এবং টাকা আদায়ের জন্য সাধারণ মানুষকে হয়রানি ও মারধর করছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র মতে, জুলাই মাসের গণ-আন্দোলনের সময় বাবু স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিবিদের সাথে মিলে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। ছাত্র হত্যা মামলায় তিনি প্রায় দেড় মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। এলাকাবাসীর ভাষ্যমতে, তার মামা মোঃ মান্নানও তাকে এসবে মদদ জোগান।

তাদের বিরুদ্ধে মাদক ব্যবসারও গুরুতর অভিযোগ রয়েছে। বাবুর ছোট ভাই মোঃ মির হোসেন মেরু ও তার স্ত্রী মোছাঃ আখি আক্তার যৌথভাবে রূপালী হাউজিং ও শিয়ালবাড়ি আবাসিক এলাকায় মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তারা রূপালী হাউজিং এলাকার টিনশেড ঘরগুলোতে নতুন আসা ভাড়াটিয়াদের ১২-১৩ বছরের সন্তানদের মাদক বিক্রিতে বাধ্য করেন। মেরুর নামে রূপনগর ও শাহ আলীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানা যায়।

সম্প্রতি ঘটে যাওয়া একটি অমানবিক ঘটনায়, ৫৫ বছর বয়সী এক টং দোকানদার মোঃ রাজু গভীর রাতে নিজ দোকানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। চাঁদা না দেওয়ার কারণে মেরু, তার স্ত্রী এবং তাদের সহযোগীরা রাজুকে দোকান থেকে বের করে এনে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে বড় ভাই বাবুর প্রভাবে উল্টো তাকেই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

এই ব্যক্তিদের ক্রমাগত হুমকিতে এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।