calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / আমার কাছ থেকে ডলার নিয়েছে ধর্ষণের অভিযোগ তুলে রহমত : শাকিব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আমার কাছ থেকে ডলার নিয়েছে ধর্ষণের অভিযোগ তুলে রহমত : শাকিব

চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। আদালতে দেওয়া জবানবন্দিতে শাকিব বলেন, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ • সন্ধ্যা ০৭:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

তিনি বলেন, ২০১৬ সালে আমি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যাই। সেখানে আমার বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও নারী সহপ্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। অস্ট্রেলিয়ায় পুলিশের কাছে এ বিষয় কোনো অভিযোন নেই। সেখানে যে নায়িকার সঙ্গে আমার অভিনয় করার কথা তিনিও কোনো অভিযোগ দেননি।

জবানবন্দিতে শাকিব আরও বলেন, ছবির বিষয়ে জানে আলমের সঙ্গে আমার যোগাযোগ হয়। রহমত উল্লাহ কোনো প্রযোজকই না। তিনি আমার কাছে আরও এক লাখ ডলার দাবি করেছেন। তিনি আমাকে হুমকিও দেন। এ ধরনের আচরণ করে তিনি পার পেয়ে গেলে ভবিষ্যতে আমার মতো আরও অনেকে ভুক্তভোগী হবেন।

এদিন শাকিবের আইনজীবী মিজানুর রহমান মামুন আসামি রহমত উল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চান আইনজীবীদের কাছে। আইনজীবী তাৎক্ষণিক কাগজ দিতে না পারায় আদালত মামলা আমলে নিয়ে আসামিকে আগামী ২৬ এপ্রিল হাজির হতে সমন জারি করেন।

Advertisement
tag ট্যাগ: #1111