calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সম্পাদকীয় / দৈনিক বাংলার ডাক পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

দৈনিক বাংলার ডাক পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা “দৈনিক বাংলার ডাক” এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ নভেম্বর, শনিবার বিকাল ৩ ঘটিকায় রাজধানীর ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল (৩য় তলা)...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:৪১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫০ বার পঠিত

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক মোঃ আব্বাস উদ্দিন, সাবেক সভাপতি, ট্যাক্সাস বার, ঢাকা, সভাপতিত্ব করবেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকী। আরো উপস্থিত থাকবেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, জাতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ,  দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, উদ্যোক্তাসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।  


অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুনীজনদের প্রতি সম্মাননা জ্ঞাপন। 'দৈনিক বাংলার ডাক' দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সংবাদপত্র জগতে এক বিশেষ স্থান করে নিয়েছে। এই পথচলার পেছনে যারা নিরলসভাবে সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন।



উক্ত অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত ও অনুপ্রানীত করার জন্য 'দৈনিক বাংলার ডাক'-এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আপনাদের সকলের উপস্থিতি আমাদের আগামী পথচলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


অনুষ্ঠান সূচি: তারিখ ও দিন: ৮ নভেম্বর, শনিবার সময়: বিকেল ৩টা। স্থান: ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল।