calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / জীবন উদযাপন করাই শ্রেয় শুধু বেঁচে থাকার চেয়ে : পরীমনি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জীবন উদযাপন করাই শ্রেয় শুধু বেঁচে থাকার চেয়ে : পরীমনি

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে দিনটি উদযাপন করতেন তিনি। তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি নায়িকা, একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে জন্মদিন। তবে এবার একটু ব্যতিক্রম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ • দুপুর ০১:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৩৯ বার পঠিত

পোস্টের শেষে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা।

এ বছর জন্মদিনে দেশে থাকছেন না পরীমনি। তাই আগেভাগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর সামাজিকমাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমনি। তিনি লেখেন- অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমনি এবং একটি ভালোবাসার ইমোজি যোগ করে লিখেন- এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীমনির। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’।