calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অন্যান্য / শেষ সুযোগ ষষ্ঠ ও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

শেষ সুযোগ ষষ্ঠ ও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের

ষষ্ঠ শ্রেণি ও নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ধাপের রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ২৩ অক্টোবর, যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ • বিকাল ০৫:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে আগত টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দ্বারা ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

tag ট্যাগ: #শেষ সুযোগ