calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি আয়ারল্যান্ডের বিপক্ষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি আয়ারল্যান্ডের বিপক্ষে

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে আগেই জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছেন টাইগাররা।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ মার্চ ২০২৩ • সকাল ০৯:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

বুধবার সফরকারীদের হারাতে পারলে সিরিজ জয়সহ প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।  

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করেছিল সাকিবের দল। টাইগার শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটি বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল প্রথম ম্যাচেই। দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুতেই করেন আগ্রাসী ব্যাটিং। লিটন ৪৭ রানে ফিরলেও রনি তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

এদিকে দীর্ঘদিন পর টাইগারদের হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। তিনিও রেখেছিলেন নিজের স্বাক্ষরতার পরিচয়। আউট হওয়ার আগে এই ব্যাটার করেছিলেন ৩০ রান। এ ছাড়া সাকিব করেছিলেন ২০ রান। দলের সব ব্যাটারই রয়েছেন রানের মধ্যে। তবে দিনশেষে সব আলো কেড়ে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে একাই গুঁড়িয়ে দেন আইরিশদের ব্যাটিং অর্ডার। এক সময় শঙ্কা জাগানো ম্যাচটাও হাতের নাগালে চলে আসে। 

দ্বিতীয় ম্যাচের আগে একদিনের বিশ্রামে ছিল বাংলাদেশ। অবশ্য দলের সব খেলোয়াড় বিশ্রামে দিন কাটালেও অধিনায়ক সাকিবের ব্যস্ততা কম ছিল না। খেলা বা অনুশীলন না থাকায় সেই সুযোগে সাকিব ছুটেছিলেন বিজ্ঞাপনের কাজে। এদিকে প্রথম ম্যাচে কাঁধের চোটে পড়া রনির অবস্থাও ভালো। জানা গেছে দ্বিতীয় ম্যাচ খেলতে নেই কোনো বাধা।

বাংলাদেশের বিশ্রামের দিনে উল্টো অনুশীলনে ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ড দল। জহুর আহমেদের মাঠের নেটে ব্যস্ত সময়ই পার করেছেন সফরকারীরা।

tag ট্যাগ: #111