calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / নির্বাচনকে রক্ষা করা যাবে কি: সারোয়ার তুষার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নির্বাচনকে রক্ষা করা যাবে কি: সারোয়ার তুষার

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ • দুপুর ০২:২১
history আপডেট: ১১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৯ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে দেশের আসন্ন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন— 'নির্বাচনকে রক্ষা করা যাবে কি?'

সারোয়ার তুষার বলেন, "ধারাবাহিক পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হয়। সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।" তিনি উল্লেখ করেন, তিনটি 'ভুয়া নির্বাচনের' পর এবার নির্বাচন হচ্ছে। তাই "পুরো দেশবাসী এবং বাইরের বিশ্বসহ সবার প্রত্যাশা যে একটি সুষ্ঠু নির্বাচন হবে।"

তিনি বলেন, "প্রধান উপদেষ্টা অনেকবার বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, ঐতিহাসিক নির্বাচন করবেন। সর্বশেষ তিনি বলেছেন যে দেশ রক্ষা নির্বাচন করবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সেরকম কোনো আভাস কিংবা ইঙ্গিত দিচ্ছে না।" তুষার প্রশ্ন তোলেন, "বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, স্ট্যান্ডার্ড সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ এখন আছে কি না, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়।"

পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ

এনসিপি'র এই নেতা অভিযোগ করেন, "বড় দলগুলোর মধ্যে পেশিশক্তি দেখানোর একটি মানসিকতা দেখা যাচ্ছে।" তিনি বাইক শোডাউনের কথা উল্লেখ করে বলেন, "সেই বাইক শোডাউনগুলোতে এই পর্যন্ত সারা দেশে সম্ভবত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।"

তিনি সাবেক মন্ত্রীর শাহজাহান চৌধুরীর প্রকাশ্য জনসভার বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, "তিনি প্রকাশ্য জনসভায় বলেছেন, আমাদের অধীনে সমস্ত প্রশাসনকে নিতে হবে। আমাদের কথামতো গ্রেফতার হবে, আমাদের কথামতো মামলা হবে এবং তারা আমাদেরকে প্রোটোকল দেবে। প্রশাসনকে আগেই নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে।"

তুষার আরও বলেন, শাহজাহান চৌধুরী এমপিওভুক্ত শিক্ষকদের কথাও বলেছেন, কারণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাঁদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে তাঁর উদ্দেশ্য খুব পরিষ্কার। তিনি উল্লেখ করেন, "এই বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এক-দুই দিন কেটে গেল। কিন্তু জামায়াতের কোনো আনুষ্ঠানিক বিবৃতি চোখে পড়ে নাই।"