calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / জাতীয় / ঢাকা-করাচি ফ্লাইটের সব টিকিট মুহূর্তেই শেষ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকা-করাচি ফ্লাইটের সব টিকিট মুহূর্তেই শেষ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি-ঢাকা সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। ২৯ জানুয়ারি থেকে এই রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট চলাচল শুরু হবে। ২০১২ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:২৩
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

ঢাকা থেকে পাকিস্তান যেতে দীর্ঘ ১৪ বছর ধরে যাত্রীরা দুবাই ও দোহার মতো ট্রানজিট পয়েন্টের উপর নির্ভর করতো।

ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামগ্রিক যোগাযোগের উন্নতির লক্ষণ দেখা যাওয়ায় টিকিট বিক্রিতে এই অভাবনীয় সাড়া পাওয়া গেছে।

২০২৪ সালের নভেম্বরে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে কার্গো শিপিং পুনরায় শুরু হয়।

গত মাসে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জানুয়ারিতে সরাসরি ফ্লাইট শুরুর কথা জানান।

হাসিনার মেয়াদে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও কর্মকর্তারা বলছেন, তার অপসারণ ও নির্বাসনের পর সম্পর্কের উন্নতি হয়েছে।

সাম্প্রতিক সফর ও সংলাপের মধ্যে রয়েছে গত বছরের আগস্টে পাকিস্থানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সফর ও ডিসেম্বরে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের ঢাকা সফর।