calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / খেলাধুলা / সরকার থেকে টাকা নেয় না ‘ক্রিকেটাররা , দেয়’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সরকার থেকে টাকা নেয় না ‘ক্রিকেটাররা , দেয়’

দ্বিপাক্ষিক সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে ক্রিকেটাররা বাজে খেললেই প্রশ্ন ওঠে, সরকার কেন তাদের পেছনে এত টাকা খরচ করে? যারা এমন প্রশ্ন করেন তাদের আজ জবাব দিলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ • সকাল ১০:০১
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৩ বার পঠিত

বাংলাদেশ দলের ওয়ানডের অধিনায়ক মিরাজ জানিয়েছেন, ক্রিকেটাররা সরকার থেকে কোনো টাকা নেন না, বরং সরকারকে ২৫ থেকে ৩০ শতাংশ দেন। 

বৃহস্পতিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ডাকা সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমরা যে আয় করি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স আমরাই দেই। হ্যাঁ, আমরা ২৫ থেকে ৩০% ট্যাক্স সরকারকে দেই।’

মিরাজ আরও বলেছেন, ‘অনেকের ধারণা যে সরকার থেকে মনে হয় আমাদের টাকা দেওয়া হয়। সরকার থেকে আমরা টাকা পাই না। বরং সরকারকে আমরা টাকা দেই।’

তিনি আরও বলেন, আমরা ক্রিকেট খেলেই টাকা পাই। এই জিনিসটা হয়তো সবাইকে পরিষ্কার করা হয় না, আমাদের অনেক ধরনের ভুল বোঝানো হয়। সুতরাং এই জিনিসটা সবার জানা উচিত।’

ওয়ানডে অধিনায়ক আরও বলেছন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না। আমাদের টাকায় তো চলেন আপনারা। আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এ রকম নয়। আমরা যে টাকাটা পাই বেশির ভাগ আইসিসি এবং স্পন্সর থেকে আসে। আজ ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে সেখান থেকে আসে।’

মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে।’