calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / বলিউড অভিনেত্রীরা কেন বিয়ের আগে ডিম্বাণু সংরক্ষণ করেন ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বলিউড অভিনেত্রীরা কেন বিয়ের আগে ডিম্বাণু সংরক্ষণ করেন ?

বলিউড অভিনেত্রীদের মধ্যে ডিম্বাণু সংরক্ষণ করে দেরিতে মাতৃত্বের স্বাদ গ্রহণের হার দিন দিন বেড়েই চলেছে। অনেককেই এই পথে হাঁটতে দেখা যাচ্ছে। বৈশ্বিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াও এই একই পথ বেছে নিয়েছিলেন। কিন্তু তারকাদের মাঝে এমন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:৪৬
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯০ বার পঠিত

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া মোনা সিংও সেই একই পন্থা অবলম্বন করেছেন।  বর্তমানে সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করা মোনা মাঝে অভিনয় থেকে দূরে ছিলেন। সেই সময়েই তিনি ডিম্বাণু সংরক্ষণ করান। 

সেই অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘শুরুর তিন থেকে ছয় মাস খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। শরীরে বাইরে থেকে হরমোন ঢোকানো হয়, ফলে পেট ফেঁপে যাওয়া বা শারীরিক অস্বস্তি হতে পারে। তবে এই কষ্টটা সাময়িক।’ মোনা আরও জানান, ডিম্বাণু সংরক্ষণ করানোর ফলে মাতৃত্বের সিদ্ধান্ত নিজের হাতে থাকে। তবে প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না। 

প্রসঙ্গত, ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসা মোনা সিং এখনো মাতৃত্বের স্বাদ গ্রহণ করেননি। আপাতত ক্যারিয়ারে পুরো মনোযোগ তার।  এদিকে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করলেও মা হন ২০২২ সালে।