calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইরান-সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান-সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে যা বললেন

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ফোনে কথা হয়েছে। রোববারের ফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক বিভিন্ন ইস্যুতে কথা বলার পাশাপাশি খুব শিগগিরই বৈঠকে বসার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ • সকাল ১০:৫৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

তাসনিম নিউজ এজেন্সি সোমবার এ খবর দিয়েছে। এতে বলা হয়, ফোনালাপে তেহরান ও রিয়াদের মধ্যকার সম্পর্কের ইতিবাচক প্রবণতা নিয়ে দুই দেশের কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীসুলভ নীতি প্রসারিত করার ক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্রের সংকল্পের বিষয়েও গুরুত্বারোপ করেন।

অপরদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহান ইরান ও সৌদি কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সেই সঙ্গে উভয় পক্ষের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক ও সন্তোষজনক বলে বর্ণনা করেন।

ইরানি বার্তা সংস্থাটির প্রতিবেদেন বলা হয়েছে, দুই জ্যেষ্ঠ কূটনীতিক ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তির সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা করেন এবং আগামী দিনে একটি বৈঠকে বসার ব্যাপারে সম্মত হন।

প্রসঙ্গত, চীনের মধ্যস্থতায় গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটাতে একটি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দূতাবাস পুনরায় কার্যকর করার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে দুই দেশ। সেই সঙ্গে বিনিয়োগসহ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ঘোষণা দিয়েছে রিয়াদ ও তেহরান।

চুক্তি সইয়ের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে- ইরান ও সৌদি আরব একে অপরের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করবে এবং কেউ কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 

tag ট্যাগ: #111