calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের আল্টিমেটাম ১০ দিনের , ইরানের পাল্টা হুঁশিয়ারি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের আল্টিমেটাম ১০ দিনের , ইরানের পাল্টা হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন। তার হুঁশিয়ারি—১০ দিনের মধ্যে চুক্তিতে না এলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। এর জবাবে কঠোর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ১২:৫৫
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৯৩ বার পঠিত

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কূটনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে ইরান স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।


চিঠিতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে যদি ইরানে আক্রমণ করা হয়। তারা উল্লেখ করেছে, ইরান যুদ্ধ চায় না; তবে আত্মরক্ষার অধিকার থেকে তারা সরে আসবে না। হামলা হলে তার পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

 

এই উত্তেজনার মাঝেই মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে সীমিত পরিসরে হামলা চালানো হতে পারে। এর লক্ষ্য হতে পারে ইরানের সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো।