calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ইরান ইস্যুতে চার দেশের উদ্যোগ উত্তেজনা কমাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান ইস্যুতে চার দেশের উদ্যোগ উত্তেজনা কমাতে

ইরান কে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজনা কমাতে উদ্যোগ নিয়েছে কয়েকটি মুসলিম দেশ। এ লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠকে বসেছেন। বৈঠকে সংঘাত কমানো ও কূটনৈতিক সমাধানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬ • বিকাল ০৫:৪৫
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৭ বার পঠিত

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ইরান সতর্ক করেছে যে, তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলা চালাতে পারে। এর আগে, রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি শাফট ও বান্দার খামির এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ইরানের হামলায় ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলেও ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। বাহরাইনের অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালুমিনিয়াম বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, তাদের স্থাপনাও হামলার শিকার হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বড় আকারের বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে মানুষ রাস্তায় নেমেছে, যেখানে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলায় তিন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।