calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / ভাড়া বাড়ানোর একচেটিয়া পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ভাড়া বাড়ানোর একচেটিয়া পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার ‘একচেটিয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ • সকাল ১০:২২
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৩৪ বার পঠিত

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বেড়ে গেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহণের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বা দরকষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পাঁয়তারা চালাচ্ছে। জনস্বার্থের ভাড়া নির্ধারণ কেন লুকোচুরি করা হবে। কেন মিডিয়া থেকে গোপন করা হবে। বাড়তি ভাড়া নিয়ে বাস-লঞ্চে হেনস্তা ও লাঞ্ছিত হয় যাত্রীরা। যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পাঁয়তারার প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিন দফা কমার পরিপ্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতি লিটারে ১৫ টাকা মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। অন্যথায় হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসব বিষয় সুরাহার জন্য তিনি সড়ক পরিবহণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জনদুর্ভোগ নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পরিবহণ খাতে ভাড়া নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে মালিকদের একচেটিয়া আধিপত্য, তথ্যের কারচুপি এবং অব্যবস্থাপনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকারি তদারকি কমিটিতে যাত্রীসাধারণের প্রতিনিধি না থাকায় এবং নীতি-নির্ধারণী পর্যায়ে মালিক সমিতির একতরফা প্রভাবের কারণে সাধারণ যাত্রীরা পদে পদে প্রতারণা ও জুলুমের শিকার হচ্ছেন।

এতে আরও বক্তৃতা করেন-কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।