calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / নথি ফাঁস মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে : যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নথি ফাঁস মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে : যুক্তরাষ্ট্র

খুবই স্পর্শকাতর মার্কিন নথিপত্র ফাঁস দেশটির জাতীয় নিরাপত্তার জন্যে গুরুতর ঝুঁকি তৈরি করছে। এসব নথির অধিকাংশই ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত। পেন্টাগণ সোমবার এ কথা বলেছে। নথিপত্র ফাঁসের বিষয়টি বিচার বিভাগ তদন্ত করছে। মনে করা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৩১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ক্রিস মেঘের এসবের সত্যতা নিশ্চিত না করেই বলেছেন, অনলাইনে প্রকাশিত নথিগুলো জাতীয় নিরাপত্তার জন্যে মারাত্মক ঝুঁকি ও ভুল তথ্য ছড়ানোরও আশঙ্কা তৈরি করছে।

সাংবাদিকদের তিনি বলেছেন, এটি কিভাবে ঘটল আমরা তা এখনো তদন্ত করছি। এ ধরনের তথ্য কিভাবে ও কাদের কাছে সরবরাহ করা হয়েছে তা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

প্রথমে দেখা গেলেও সাইটগুলোতে এখন আর অনেক নথি দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এসব নথি সরাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

মেঘের বলেন, প্রাথমিকভাবে ৬ এপ্রিল সকালের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে এ বিষয়ে জানানো হয়নি। ওই দিন নিউইয়র্ক টাইমস এ নথি ফাঁস নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি নির্দিষ্ট দিনের কথা উল্লেখ না করে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে গত সপ্তাহের শেষ দিকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আরো নথি প্রকাশ হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এ আশঙ্কা করছে বলে কিরবি উল্লেখ করেন।
সূত্র : বাসস

tag ট্যাগ: #111