calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের প্রস্তাব ‘বিবেচনা’ করছে ইরান যুদ্ধ শেষ করতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ‘বিবেচনা’ করছে ইরান যুদ্ধ শেষ করতে

যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ • সকাল ১০:০৯
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০০ বার পঠিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা ‘এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা করছে।‘

একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তি সম্ভব।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকটি এক পাতার ১৪ দফার একটি নথি, যা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার মতো বিষয় থাকতে পারে।

অ্যাক্সিওস জানিয়েছে, তারা এ তথ্য পেয়েছে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের কাছ থেকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এই প্রস্তাবের অনেক শর্তই কার্যকর হবে না।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুইটি সূত্রও অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।