calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ৪ বড় তারকাকে ছাড়াই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ৪ বড় তারকাকে ছাড়াই

পাকিস্তান ও বাংলাদেশ সফরে সাদা বলের তিন সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজগুলোর জন্য দল ঘোষণা করেছে অজিরা। এই দলে আছে বিশাল চমক, ৪ বড় তারকাকে ছাড়াই এশিয়া সফরে আসছে দলটি। ৩০ মে থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • দুপুর ১২:১২
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৪ বার পঠিত

তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা অলি পিক এবং আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন অলরাউন্ডার লিয়াম স্কট দলে জায়গা পেয়েছেন। তরুণ ব্যাটসম্যান জোয়েল ডেভিস জুনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। এছাড়া পেসার রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক পাকিস্তান সফরের দলে ফিরেছেন।

বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই সফরে ঘুরে দাঁড়াতে চাইছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ পাকিস্তান ও বাংলাদেশ সফরের সব ম্যাচে অধিনায়কত্ব করবেন। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সফরকে দেখছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ওডিআই দল:
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে ওডিআই দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা।

সিরিজের সূচি:
পাকিস্তান সিরিজ — প্রথম ওডিআই: ৩০ মে, রাওয়ালপিন্ডি। দ্বিতীয় ওডিআই: ২ জুন, লাহোর। তৃতীয় ওডিআই: ৪ জুন, লাহোর।
বাংলাদেশ সিরিজ — প্রথম ওডিআই: ৯ জুন, ঢাকা। দ্বিতীয় ওডিআই: ১১ জুন, ঢাকা। তৃতীয় ওডিআই: ১৪ জুন, ঢাকা। প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন, চট্টগ্রাম। দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন, চট্টগ্রাম। তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন, চট্টগ্রাম।