calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর বিজয়ের শপথের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর বিজয়ের শপথের পর

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর চলে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। টানা কয়েক দিনের জল্পনা ও নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে রোববার (১০ মে)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • দুপুর ০১:২১
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৪৬ বার পঠিত

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর চলে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। টানা কয়েক দিনের জল্পনা ও নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। এই বিশেষ দিনে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নেন। 

থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পরই আজ দেশজুড়ে তার জয়জয়কার। বিজয়ের এই সাফল্যে গর্বিত তার বাবা-মাও। কিন্তু সময় বরাবর তার পক্ষে ছিল না। অভিনেতার শৈশবে আর্থিক অভাবও ছিল। সেই লড়াইয়ের কথা বললেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর বাবা দক্ষিণী পরিচালক এসএ চন্দ্রশেখর। ছেলের শপথগ্রহণের অনুষ্ঠানের পর আবেগে ভাসলেন তিনি।

অভিনয়জগতে দীর্ঘ সাফল্যের পর রাজনীতিতে এসে বিজয় অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৪ সালে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দল গঠনের পর প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেই জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টার থালাপতি বিজয়। 

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দক্ষিণী পরিচালক এসএ চন্দ্রশেখর জানিয়েছেন, তাদের জীবন একসময় খুবই কষ্টের ছিল। আর্থিক সমস্যার কারণে বহু সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। সেই কঠিন সময়ে তিনি স্বপ্ন দেখতেন— তার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে এবং মানুষের জন্য কাজ করবে। সেই স্বপ্নই পূরণ হচ্ছে আজ।

এ পরিচালক বলেন, বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান দেখে তার চোখে পানি এসে যায়। কারণ ছেলে শুধু সফল অভিনেতাই নয়; এবার থেকে তার ছেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও বিজয় কখনো হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং মানুষের প্রতি ভালোবাসার জোরেই সে আজ এ জায়গায় এসে পৌঁছেছে।

গর্বিত বাবা বলেন, ও আমার স্বপ্নপূরণ করেছে। একজন বাবা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।  তিনি বলেন, আমাদের বিয়ে হয়েছিল ১৯৭৩ সালে। বিজয়ের জন্ম ১৯৭৪-এ। তখন আমি সহপরিচালক হিসেবে কাজ করি। একসময় খাবারের জন্যও লড়াই করেছি। ও কিন্তু সব মনে রেখেছে।