calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / সৌদিতে চালু ইরানের দূতাবাস সাত বছর পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদিতে চালু ইরানের দূতাবাস সাত বছর পর

সাত বছর পর সৌদি আরবে খোলা হলো ইরানের দূতাবাস। বুধবার রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের ভারি গেইটটি খোলা ছিল এবং একটি দল সেটি পরিদর্শন করেছে। এ সময় একটি সাদা ট্রাককে ফটকের কাছে উপস্থিত হতে দেখা যায়। খবর রয়টার্সের। সম্প্রতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৬:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রিয়াদ ও জেদ্দায় দূতাবাস ও কনস্যুলেট চালু করার জন্য ইরানের প্রতিনিধি দলটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সৌদি আরব সুপরিচিত এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ক্ষুব্ধ হয় শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান। এর জেরে দেশটির বিক্ষোভকারীরা তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালালে ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ এবং ইরানি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, পাশাপাশি তারা তেহরান থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়ে আসে। এরপর থেকে রিয়াদের ইরানি কূটনৈতিক মিশনটি বন্ধ ছিল।

গত মাসে চীনের উদ্যোগে হওয়া ওই চুক্তিতে তেহরান ও রিয়াদ কূটনৈতিক দ্বন্দ্বের সমাপ্তি টেনে ফের কূটনৈতিক মিশন চালু করতে সম্মত হয়। 
চলতি মাসের প্রথমদিকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিং এক বৈঠকে মিলিত হয়েছিলেন, যা তাদের দুই দেশের শীর্ষ কূটনীতিকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও মাশহাদ শহরে রিয়াদের দূতাবাস ও কনস্যুলেট ফের চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সৌদি কর্মকর্তারাও ইরানে আছেন।

tag ট্যাগ: #111