calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / আমিই বিজয়ী হব নির্বাচনে: এরদোগান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আমিই বিজয়ী হব নির্বাচনে: এরদোগান

তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রিসেপ তাইয়েপ এরদোগান। সিএনএন তুর্ককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এরদোগান এ কথা বলেন।গত বৃহস্পতিবার রাতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এতে এরদোগান বলেন, আমি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ • সকাল ১১:১৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

এরদোগান বলেন, বিভিন্ন জরিপের পাশাপাশি আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে- আমার জয় নিশ্চিত।

উল্লেখ্য, অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পে সৃষ্ট সংকটের কারণে এবার এরদোগানের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচারণা চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান দুই দশক ধরে ক্ষমতায় রয়েছেন। মুদ্রাস্ফীতিকে একক অঙ্কে কমিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর দলীয় প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন তিনি।

২০০২ সালের পর এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় আসার সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি লিরার মূল্য ব্যাপকভাবে কমে গেছে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার কারণে জনসমর্থন কমে গেছে। এরদোগানের অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন বিরোধীরা।

tag ট্যাগ: #111