calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / বনলতা সেন’ অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বনলতা সেন’ অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত সিনেমা ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তাঁর কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬ • বিকাল ০৪:২১
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৩ বার পঠিত

সিনেমাটির নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, সিনেমাটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় তিন সপ্তাহ পর প্রবাসী দর্শকদের জন্য এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘দেশে বনলতা সেন যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার প্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।’

tag ট্যাগ: #বনলতা সেন’