calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / জাতীয় / ফাইলবন্দি না করার দাবি রাজধানীর ৩ টার্মিনাল অপসারণের সিদ্ধান্ত আসিফ আকবরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ফাইলবন্দি না করার দাবি রাজধানীর ৩ টার্মিনাল অপসারণের সিদ্ধান্ত আসিফ আকবরের

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ • রাত ০৯:৩৩
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৯ বার পঠিত

১৫ জুন সামাজিক মাধ্যম নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, সোজা রাস্তা জটিল হয়ে যায় টার্মিনালের এই বাস ডিপো গুলোর জন‍্য। সেই কিশোর বয়স থেকেই প্রত‍্যক্ষ ভূক্তভোগী হিসেবে এই অসহ‍্য যন্ত্রনা থেকে মুক্তি চাই। অতীতের মত নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই জনগূরুত্বসম্পন্ন সিদ্ধান্তটি ফাইলবন্দি না হয়ে যায়- এটাই আমাদের দাবি। 

তিনি লেখেন, মহাসড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে দ্রুত কার্যকর ব‍্যবস্থা গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত টেসলা (ব‍্যাটারি চালিত অটো রিক্সা) গলি থেকে হাইওয়েতে অপ্রতিরোধ‍্য হয়ে উঠেছে। অদক্ষ চালকদের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত এবং নিহত হচ্ছে মানুষ। এদের না আছে লাইসেন্স, না আছে সড়কের নিয়ম মানার কোনো আগ্রহ। ভুক্তভোগী কেউ প্রতিবাদ করলে আবার জোটবদ্ধ হয়ে গন্ডগোল শুরু করে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে চাওয়া সড়ক- মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুন প্লিজ। 

সর্বশেষে এই কণ্ঠশিল্পী লেখেন, একই সঙ্গে সাধারণ মানুষকেও ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা নিজেরাই আইন মানতে চাই না। অনিয়মকারীদের অর্থদন্ডের আওতায় নিলেই রোড ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফিরে আসবে, যার কিছু নমুনা ঢাকার রাস্তায় দৃশ‍্যমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জনবান্ধব সিদ্ধান্তের জন‍্য। ভালবাসা অবিরাম।