calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / চীন পাশে দাঁড়াচ্ছে ইরান-লেবাননের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীন পাশে দাঁড়াচ্ছে ইরান-লেবাননের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শিকার হওয়া ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির ‘মানবিক বিপর্যয়’ মোকাবিলায় বেইজিং সহায়তা দেবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:০৭
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। 

লিন জিয়ান বলেছেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সেখানে জনগণের পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনীতি ও জীবনমান উন্নত করতে সহায়তা করা যায়।’

লিন জিয়ান জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর চীন ইরানক এ নিয়ে দ্বিতীয়বার সহায়তা দিচ্ছে। এর আগে মার্চ মাসেও চীন ইরানে সহায়তা পাঠিয়েছিল।

tag ট্যাগ: #চীন