calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / লিটনের পারফরম্যান্সে ‘হতাশ’ কেকেআর, নেওয়া হলো যে সিদ্ধান্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

লিটনের পারফরম্যান্সে ‘হতাশ’ কেকেআর, নেওয়া হলো যে সিদ্ধান্ত

প্রথমবারের মতো আইপিলে অভিষেক হয়েছে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। দুই ম্যাচ ডাগআউটে কাটানোর পর গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পান এই ওপেনার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ • দুপুর ০২:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

নিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হয়ে শুরুটা মোটেও ভালো হয়নি লিটনের। আরও বড় হতাশার দৃশ্য তিনি উপহার দিয়েছেন উইকেটকিপিংয়ে।

ফলে লিটন দাসকে একটি ম্যাচ খেলিয়েই বসিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রোববার চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে টস করতে এসেই অধিনায়ক নীতীশ রানা এ খবর জানালেন। খবর আনন্দবাজার পত্রিকা।

বাংলাদেশের লিটনের বদলে দলে জায়গা পেয়েছেন ডেভিড উইজা। এই প্রথম তিনি এবারের আইপিএলে সুযোগ পেলেন। এ ছাড়া দলে এসেছেন নারায়ণ জগদীশন। বাদ পড়েছেন মনদীপ সিংহ।

আগের ম্যাচে কেকেআরকে সবচেয়ে হতাশ করেন লিটন। দিল্লির বিরুদ্ধে লিটন দলে সুযোগ পেয়েও কিছুই করতে পারেননি। ব্যাট করতে নেমে প্রথম বলে চার মারেন। কিন্তু তৃতীয় বলেই আড়াআড়ি কোনও মতে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন।

উইকেটকিপিংয়ের সময়ে তো আরও খারাপ হয়েছে তার পারফরম্যান্স। একটি সহজ ক্যাচ ছেড়েন। দুটি স্টাম্পিং মিস করেন। 

tag ট্যাগ: #111