calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ‘মেসি জাদুঘর’ গড়ে ফান্ড তৈরি করবে বার্সা মেসিকে ফেরাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

‘মেসি জাদুঘর’ গড়ে ফান্ড তৈরি করবে বার্সা মেসিকে ফেরাতে

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছে। জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন তারকার। এরপর ফ্রি এজেন্টে ক্লাব পরিবর্তন করতে পারবেন তিনি। প্যারিসের ক্লাবটিতে চুক্তি নবায়নের প্রস্তাব থাকলেও মেসি তাতে সাড়া দিচ্ছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৭ বার পঠিত

কিন্তু মেসি পিএসজিতে মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরো বেতন পান। ২৫ মিলিয়ন ইউরো বেতনে তাকে পাওয়া কঠিন হবে। কম বেতনে মেসিকে বার্সেলোনায় ফেরাতে হলেও বার্সার সব মিলিয়ে অন্তত ১৫০-২০০ মিলিয়ন ইউরোর বাজেট নিয়ে মাঠে নামতে হবে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাজও তেমনটাই বলেছেন। 

বার্সা সেজন্য ফান্ড তৈরির চেষ্টা করছে। সংবাদ মাধ্যম এএস দাবি করেছে, মেসিকে ঘরে ফেরাতে কাতালান ক্লাবটি মেসি জাদুঘর গড়ার কথা ভাবছে। ক্যাম্প ন্যুর ঠিক বিপরীতে অবস্থিত বার্সার একাডেমি লা মাসিয়া। সেখানেই কিংবদন্তি বার্সা ফুটবলারের নামে জাদুঘর তৈরি করতে চায় ক্লাবটি।

পরিকল্পনা বাস্তবায়ন করতে বার্সা কর্তৃপক্ষ এরই মধ্যে টেলিকমিউনিকেশন কোম্পানি ‘টেলিফোনিকা’-এর সঙ্গে আলোচনা শুরু করেছে। ওই জাদুঘর গড়ে তোলা সম্ভব হলে বছর জুড়ে পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে এবং বার্সার আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। অবশ্য বার্সা জাদুঘর থেকে আয়ের লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়নি। মেসিকে ফেরাতে বার্সা অন্যান্য বিজ্ঞাপন স্বত্ব পাওয়ার চেষ্টাও করছে। বার্সার হাতে সময় আছে দুই মাসের মতো।



tag ট্যাগ: #111