calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ,সমঝোতা স্মারকে ইরানের সাফল্য প্রত্যাশা ছাড়ানো,: পেজেশকিয়ান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ,সমঝোতা স্মারকে ইরানের সাফল্য প্রত্যাশা ছাড়ানো,: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনায় তেহরানের সাফল্য প্রত্যাশা ছাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। খবর আল জাজিরার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৭:১৪
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৪ বার পঠিত

জাতীয় শিল্প ও খনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।

মাসুদ পেজেশকিয়ান অবলেন, এ আলোচনায় আমরা ধাপে ধাপে এগিয়েছি। আমাদের মূল অবস্থান ছিল তেল রপ্তানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া, কিন্তু অপর পক্ষ চুক্তিটি লঙ্ঘন করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের অর্জন প্রত্যাশার চেয়ে অনেক বেশি। আমরা স্বল্প সময়ে বিভিন্ন বিষয় ভালোভাবে সামাল দিতে পেরেছি। 

পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা তার সঙ্গে ব্যক্তিগত বৈঠকে দেশের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামাবাদ সফরে আজ মোমেনির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বৈঠক হয়।

বার্তা সংস্থা আইআরএনএ জানায়, মোমেনি এর আগে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরুজ্জীবিত করতে পাকিস্তান বেশ কয়েকদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পর মোমেনি ইসলামাবাদ সফর করছেন।

tag ট্যাগ: #ইরানের