calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / জাতীয় / বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: যুক্তরাষ্ট্রের ডা. জাহেদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: যুক্তরাষ্ট্রের ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ • বিকাল ০৫:৩৮
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬০ বার পঠিত

২৮ জুলাই সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জনস্বার্থে ব্রিকসসহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে যোগ দেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।

সাবেক রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করছে না জানিয়ে তিনি বলেন, ‘পদে থাকা অবস্থাকালীন সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগে ও পরের অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া যাবে।’

সকল সংকট দুর করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘আগের সরকারে জ্বালানি ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমানের জ্বালানি সংকট। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন করে কোনো শিল্পে গ্যাস দেওয়া হবে না। এতোদিন এনার্জি সিকিউরিটি ছিল না, অলিগার্ককে সুবিধা দেয়ার জন্য গ্যাস উত্তোলনে ভূমিকা নেওয়া হয়নি

এ সময় তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল ৭ দশমিক ৬২ গুলি করেছে পুলিশ। ২০১৮ সালের নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ২০১৮ নির্বাচনের বিচার না করলে অবিচার হবে।’

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে এবং এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে, যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে।