calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সম্পাদকীয় / উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশনির্ভরতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশনির্ভরতা

বরাদ্দ বৃদ্ধিসহ দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতি; তদুপরি এ খাতে বেসরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও রোগীদের বিদেশনির্ভরতা কমছে না কেন-এ প্রশ্ন এড়িয়ে যাওয়া ঠিক হবে না। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বছরে অন্তত ৮...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ • দুপুর ১২:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

বলার অপেক্ষা রাখে না, ব্যাপক হারে রোগীদের বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ দেশীয় স্বাস্থ্যসেবার প্রতি অনাস্থা। রোগ নির্ণয়ে ত্রুটি, সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সুবিধা না পাওয়া, চিকিৎসকের আন্তরিকতা ও সদ্ব্যবহারের ঘাটতি-সর্বোপরি দেশীয় চিকিৎসক ও সেবা ব্যবস্থাপনার প্রতি আস্থার সংকট থাকায় মানুষ বিদেশনির্ভর হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া আগে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি নীতিমালা ছিল, যেখানে উল্লেখ ছিল-কেউ দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে আদৌ তার কোনো প্রয়োজন আছে কি না, কত ডলার খরচ হবে প্রভৃতি হিসাবনিকাশ করা হতো। উপরন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি খরচের পরিমাণ নির্ধারণ করে দিত। তবে এ নীতিমালার পরিবর্তন হওয়ায় বর্তমানে রোগী যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে ব্যাংক থেকে ডলার নিতে পারছেন। বস্তুত নিয়মের শিথিলতায় সামান্য রোগব্যাধিতেও আজকাল মানুষের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে এবং এ কারণে প্রতিবছর বিপুল অঙ্কের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়।

ঢালাওভাবে রোগীদের বিদেশ যাওয়া রোধ করতে হলে সর্বাগ্রে দেশের চিকিৎসাব্যবস্থা উন্নত করতে হবে, তা বলাই বাহুল্য। এছাড়া চিকিৎসকদের আচরণেও পরিবর্তন আনতে হবে। রোগ শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সরঞ্জাম ও হাসপাতাল অবকাঠামো বাড়াতে হবে। একই সঙ্গে চিকিৎসা ব্যয়ও নাগালের মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনই নাগরিকদেরও সচেতন হতে হবে। এ কথা সত্য-দেশে প্রয়োজনীয় সংখ্যক বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের ঘাটতি রয়েছে। তবে রোগীদের বিদেশনির্ভরতার পেছনে এটিই একমাত্র কারণ নয়। আমরা মনে করি, বিদেশনির্ভরতা বন্ধ করতে হলে চিকিৎসকদের অবশ্যই রোগীবান্ধব হতে হবে। অবশ্য এক্ষেত্রে রোগীদেরও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে। এছাড়া হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি সব ধরনের চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যকর্মী ও জনবল নিশ্চিত করা জরুরি।

tag ট্যাগ: #111