calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / জেনারেল হাসপাতালে মেহেরপুর ২৫০ শয্যা দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জেনারেল হাসপাতালে মেহেরপুর ২৫০ শয্যা দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চরম দুর্নীতি, রোগীদের অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ এবং ব্যাপক অব্যবস্থাপনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এ সব অনিয়মের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে হাসপাতাল...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৫৭
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৫ বার পঠিত

​হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা, রোগী ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে ভরপুর অনিয়মের কড়া সমালোচনা করেন বক্তারা। সাধারণ মানুষ যেন সঠিক সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, সে জন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপর দাবি জানান তারা।

মানববন্ধনে আসা আমঝুপি ইউনিয়নের ময়ামারি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, "চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানোর জন্য হাসপাতালে আসি। কিন্তু ভেতরের কর্মচারীরা জানান এখানে এক্স-রে করা সম্ভব নয়, বাইরে থেকে করাতে হবে।"

 

​হাসপাতালের ভেতরে সরঞ্জাম থাকা সত্ত্বেও রোগীদের বাইরের প্রাইভেট ক্লিনিকে পাঠনোর এই সিন্ডিকেট নিয়ে সাধারণ রোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

​মানববন্ধন শেষে সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল বিষয়গুলো জানাতে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তবে সে সময় কার্যালয়ে তাকে পাওয়া যায়নি।

 

​পরবর্তীতে প্রতিনিধিরা চিকিৎসক ডা. ফজলুর রহমানের মাধ্যমে ফোনে তত্ত্বাবধায়কের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তত্ত্বাবধায়ক প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে।

 

​একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার এমন আচরণকে "অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন" বলে অভিহিত করেছেন সচেতন নাগরিক সমাজের নেতারা।