calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / তথ্য ও প্রযুক্তি / এআই ভয়ংকর পরিবর্তন আনছে সাইবার নিরাপত্তায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

এআই ভয়ংকর পরিবর্তন আনছে সাইবার নিরাপত্তায়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাইবার নিরাপত্তার চিত্র দ্রুত ও উদ্বেগজনকভাবে বদলে দিচ্ছে। প্রচলিত সাইবার হামলাগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি এআই নতুন ধরনের সামাজিক প্রকৌশলভিত্তিক হামলার সুযোগ তৈরি করছে। ফলে প্রশ্ন উঠেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:০৮
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২২ বার পঠিত

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন মডেল ব্যবহার করে সাইবার অপরাধীরা তুলনামূলক কম সময় ও শ্রমে ফিশিং, পরিচয়পত্র চুরি এবং বিভিন্ন ধরনের প্রতারণামূলক হামলা চালাতে পারছে।

এআইয়ের মাধ্যমে তৈরি হচ্ছে আরও বিশ্বাসযোগ্য ভুয়া বার্তা, কণ্ঠস্বর ও ভিডিও। ভয়েস ক্লোনিং ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নকল করে প্রতারণার ঝুঁকিও বাড়ছে। ফলে আগে যেসব সামাজিক প্রকৌশলভিত্তিক হামলায় দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ ও প্রস্তুতির প্রয়োজন হতো, এখন সেগুলোর অনেকটাই স্বয়ংক্রিয় করা সম্ভব হচ্ছে।

একই সঙ্গে এআই সাইবার নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করার সক্ষমতাও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সফটওয়্যার ও সিস্টেমের ত্রুটি দ্রুত শনাক্ত করে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে পারে এআইনির্ভর ব্যবস্থা। এতে অনন্য বা নতুন ধরনের নিরাপত্তা দুর্বলতা আবিষ্কারের গতিও বাড়ছে।

শুধু অপরাধীরাই নয়, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলোও প্রতিরোধে এআই ব্যবহার করছে। স্বয়ংক্রিয়ভাবে হুমকি শনাক্ত করা, সন্দেহজনক কার্যক্রম বিশ্লেষণ এবং আক্রমণের প্রতিক্রিয়া জানাতে এআইভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

তবে বড় চ্যালেঞ্জ হলো-সাইবার অপরাধী এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকারদের হাতে থাকা অর্থ, প্রযুক্তি ও সক্ষমতার সঙ্গে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো কতটা দ্রুত পাল্লা দিতে পারবে। এআইয়ের উন্নতির সঙ্গে সাইবার হামলার সক্ষমতাও বাড়তে থাকায় ভবিষ্যতের সাইবার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।