calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / এরদোগান আবারো নির্বাচনি প্রচারে ফিরলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এরদোগান আবারো নির্বাচনি প্রচারে ফিরলেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আবারো নির্বাচনি প্রচারের মাঠে ফিরেছেন। পেটের পীড়ার কারণে তিন দিন কোনো নির্বাচনি কার্যক্রমে দেখা যায়নি তাকে। তবে সুস্থ হয়ে শনিবার আবারো ক্যাম্পেইনে যোগ দিয়েছেন তুর্কি নেতা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ • সকাল ১১:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯ বার পঠিত

আগামী ১৪ মে দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তুরস্কের ইতিহাসে এই নির্বাচনকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ বিগত দুই দশক ধরে ক্ষমতায় আছে এরদোগানের ইসলামপন্থি একে পার্টি। 

এবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লুর দল সিএইচপি ধর্ম নিরপেক্ষ দল। ফলে কোনো কারণে বিরোধী পক্ষ ক্ষমতায় আসলে এতদিনের ইসলামী ধারায় ছেদ পড়বে। তাছাড়া এরদোগান সরকার বর্তমান বিশ্ব ব্যবস্থায় তুরস্কের যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে সেটাও নস্যাৎ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, শনিবার লাল উইন্ডব্রেকার পরে হাসিমুখে ইস্তান্বুল এভিয়েশন ফেস্টিভ্যালের মঞ্চে হাজির হন ৬৯ বছর বয়সি এরদোগান। এ সময় হাজার হাজার সমর্থক তাকে পতাকা নেড়ে ও ফুল ছিটিয়ে স্বাগত জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, এদিন অনুষ্ঠানে তার দুই ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বেইবাহ উপস্থিত ছিলেন। উভয় দেশ তুরস্কের আধুনিক ড্রোন ব্যবহার করে যুদ্ধ করছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে টেলিভিশনের লাইভ সাক্ষাৎকার চলাকালে অসুস্থ হয়ে পড়েন এরদোগান। এ সময় ১৫ মিনিটের জন্য সাক্ষাৎকারটি বন্ধ হয়ে যায়। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা ওই সময় বলেন, এরদোগান গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন।

tag ট্যাগ: #111