calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অন্যান্য / এই ৫ ভিটামিন নারীর সুস্থতার জন্য জরুরি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

এই ৫ ভিটামিন নারীর সুস্থতার জন্য জরুরি

বর্তমান সময়ে নারীরা ঘর ও বাইরে—দুই ক্ষেত্রেই সমানভাবে দায়িত্ব পালন করছেন। অফিসের কাজ শেষে ঘরের সব দায়িত্ব, স্বামী ও সন্তানের দেখাশোনা করতে গিয়ে অনেক সময় নিজের শরীরের দিকে তেমন নজর দেওয়া হয় না। ঠিকমতো খাবার খাওয়াও হয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৭:১০
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে পাঁচটি পুষ্টির কথা। এগুলো নারীদের জন্য খুবই জরুরি।

ভিটামিন ডি

শক্তিশালী হাড়ের জন্য ভিটামিন-ডি জরুরি।‌ এটি অস্টিওপরোসিস প্রতিরোধে সাহায্য করে। বেশিরভাগ মেয়েরাই এই ভিটামিন ডি-এর‌ অভাবে ভোগেন। এর ফলে হাড় দুর্বল হয়। খাবারে নিয়মিত ভিটামিন ডি-এর জোগান থাকা জরুরি। সূর্যের আলো থেকে ভিটামিন-ডি পাওয়া যায়। এ ছাড়া ভিটামিন-ডি পেতে দুধ, দই, পনির ইত্যাদি খেতে পারেন।

ভিটামিন বি১২

পুরুষদের তুলনায় নারীদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার আশঙ্কা বেশি। তাই ভিটামিন-বি১২ নারী শরীরের জন্য খুব জরুরি। ভিটামিন বি১২ নিয়মিত ডায়েটে রাখলে অ্যানিমিয়ার আশঙ্কা অনেকটাই কমে। এই ভিটামিন মেনোপজের পর রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। মাছ, মাংস, ডিম, দুধে ভিটামিন-বি১২ পাওয়া যায়।

ফলিক এসিড অথবা ফোলেট 

এটি আসলে বি কমপ্লেক্সের ভিটামিন। গর্ভাবস্থায় শরীরে ফোলেটের প্রয়োজন খুব জরুরি। এতে সন্তান ধারণে জটিলতার আশঙ্কা কমে অনেকটাই। প্রতিদিনের খাবারে তাই ফোলেট রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সবুজ শাকসবজি, বাদাম, অলিভ অয়েল ইত্যাদির মধ্যে ফলিক এসিড পাওয়া যায়।

ভিটামিন ‘সি’

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি বিশেষভাবে জরুরি। ভিটামিন সি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে রোগ সহজে ছুঁতে পারে না। শরীর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে।