calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / শাকিব ও অপুর আবেগঘন বার্তা জয়ের জন্মদিনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাকিব ও অপুর আবেগঘন বার্তা জয়ের জন্মদিনে

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তার তারকা বাবা-মা। ছেলের বিশেষ দিনটিতে আলাদাভাবে শুভেচ্ছা বার্তা দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন এই তারকা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ • সন্ধ্যা ০৬:২৯
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

ছেলের জন্মদিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি সুন্দর ছবি শেয়ার করে শাকিব খান সংক্ষেপে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। তুমি যেন সর্বদা আকাশের তারা ছোঁয়ার মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো!’ পিতার এই সংক্ষিপ্ত অথচ গভীর আকুতি ভক্তদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, ছেলের জন্মদিনে পিছিয়ে ছিলেন না মা অপু বিশ্বাসও। নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন মাশাল্লাহ।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ সময় তা গোপনে রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি লাইভ অনুষ্ঠানে সন্তান আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস, যা পরবর্তীতে ঢাকাই শোবিজে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান তালাকের নোটিশ পাঠান এবং ২০১৮ সালের মার্চে তাদের আইনগত বিচ্ছেদ ঘটে। দাম্পত্য সম্পর্ক ছিন্ন হলেও একমাত্র সন্তান আব্রাম খান জয়ের সুনির্দিষ্ট অভিভাবকত্ব ও বিভিন্ন বিশেষ মুহূর্তে তাকে সময় দেওয়ার ক্ষেত্রে দুই তারকাই সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।