calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / যুবককে হত্যা কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

যুবককে হত্যা কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেলোয়ার মুন্সী ওরফে আকাশ (৩০) নামে এক বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আব্দুল জব্বার শেখ (২৬)। এ ঘটনায় রাজীব শেখ (২৬) নামের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ মে ২০২৩ • সকাল ০৯:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৯ বার পঠিত

পুলিশ জানায়,  দুই-তিন দিন আগে বখাটে দিলওয়ার মুন্সি নিহত আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। মো. রাজিব শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

tag ট্যাগ: #111