calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রকে নিতে হবে ইসরাইলি কর্মকাণ্ডের দায় : ইরান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রকে নিতে হবে ইসরাইলি কর্মকাণ্ডের দায় : ইরান

ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত বিজ্ঞানীদের বিরুদ্ধে ইসরাইলের যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ মে ২০২৩ • সকাল ০৯:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮ বার পঠিত

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এমন মন্তব্য করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের এক মন্তব্যের জবাবে শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সুলিভান দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে ইসরাইল ‘যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন।’ এমনকি তেল আবিব এ ধরনের পদক্ষেপ নিলে ইসরাইলের পাশে থাকবে ওয়াশিংটন। 

প্রসঙ্গত, ইরান বার বারই বলে আসছে যে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক কাজে পরিচালনা করার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতেই পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে।

জ্যাক সুলিভানের বক্তব্যের জবাব দিতে গিয়ে টুইটার পোস্টে আলী শামখানি লিখেছেন, যুক্তরাষ্ট্রের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে, ইরানের পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরাইলের সব ধরনের সন্ত্রাসী তৎপরতার দায় আমেরিকাকে সমানভাবে নিতে হবে। আবর এক্ষেত্রে ইরান যে পাল্টা ব্যবস্থা নেবে তার দায়ভারও বহন করতে হবে ওয়াশিংটনকে।

ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, দখলদার ইসরাইল এখন পর্যন্ত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এ ছাড়াও ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার বিরুদ্ধে বেশ কয়েকবার নাশকতামূলক তৎপরতা চালিয়েছে তেল আবিব।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছে। 

এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত সপ্তাহে বলেছেন, ইসরাইল হামলার মতো কোনো ভুল কর বসলে তেহরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে দখলদার রাষ্ট্রটি।

tag ট্যাগ: #111