calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের অর্থ-সম্পদ সুরক্ষা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও আইনি সংকট মোকাবিলায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:২৮
history আপডেট: ২২ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের কর্মীরা তাঁদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর পেছনে অসাধু ব্যবসায়ীদের ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতি মোকাবিলায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা, সংকট ও মামলা পরিচালনার জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে। এ আদালতের মাধ্যমে প্রবাসীরা তাঁদের আইনি সমস্যার সমাধানে বিশেষ সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

আইনমন্ত্রী জানান, বিশেষ আদালত গঠনের বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। উদ্যোগটি শিগগিরই বাস্তবায়নের দিকে এগোবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।